1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

লন্ডনে থানার ভেতরে আসামির গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৫.২০ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
লন্ডনে দায়িত্ব পালনকালে থানার ভেতরেই সন্দেহভাজন আসামির গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশীর সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরো এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন।

লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনো গুলি ছোড়া হয়নি। স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, আমরা তার (নিহত পুলিশ) পরিবারকে সহযোগিতা করছি। এছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যেও একটি টিম কাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!