1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পৌনে ২ কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫.৩২ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত ৩৫টি পরিবারের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সেই টাকা পাঠিয়েও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২৯ জন মৃত্যুবরণ করেন। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!