1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজনের মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৬.০৬ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থীসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকেলে পৃথকভাবে তারা জামালগঞ্জ উপজেলার নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২০ অক্টোবর এই উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের পুত্র ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ নৌকা প্রতীকের দলীয় মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হক আফিন্দী ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়ার ছেলে মো. মাসুম মাহমুদ তালুকদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন যাছাই-বাছাইয়ের শেষদিন এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ শে অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে। গত ফেব্রুয়ারি মাসে উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করলে উপজেলায় চেয়ারম্যান পদটি শুন্য হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) মো. রেজাউল করিম বলেন, চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থীসহ তিন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!