1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

নৌকাডুবিতে নিহতদের পরিবারকে এমপি রতনের সহায়তা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৭.৪৭ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জের মধনগর হতে যাত্রী বাহী একটি ট্রলার নেত্রকোনা জেলার কলমাকান্দা যাওয়ার পথে গুমাই নদীতে ট্রলার ডুবে গেলে ১০ নিহত হয়।নিহতদের গ্রামের বাড়ী মধনগর থানার মধ্যনগর ইউনিয়নের ইনাথনগর ( কামাউরা) এলাকায়।নিহত স্বজনদের নগদ অর্থ সাহায্য সহ সমবেদনা জানাতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ছুটে যান সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি নিহত পরিবারের মাঝে নগত অর্থ প্রদান এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে নৌকা ডুবির ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া তৌফিক (১১) এর নিকট থেকে বিস্তারিত শুনেন সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে তৌফিককে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দিতে স্হানীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মধনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ তালুকদার, মধনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সহ সভাপতি আব্দুর শহীদ আজাদ,রুহুল আমিন,সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি নুরুজ্জামান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!