1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দুধের পট চুরির অজুহাত দোয়ারায় কিশোরকে লোহার রড দিয়ে পেঠালো হোটেল ব্যবসায়ী

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৯.৩০ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুধের খালি পট চুরি করার অজুহাতে এক কিশোরকে লোহার রড দিয়ে বেধরক মারপিঠ করেছে হোটেল ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় জুয়েল মিয়া (১৩) নামের ঐ কিশোরকে শুক্রবার সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজারের বোগলা বাজারে ওই কিশোরকে এভাবে মারপিঠ করা হয়।
আহত কিশোরের বাবা রিক্সা চালক রুবেল মিয়া জানান, তার ছেলে দুধের কোন খালি পট আনে নি। এরপরও কাদির মিয়ার ছেলে বাজারের হোটেল ব্যবসায়ী রাসেল মিয়া তাকে ঘরে ঢুকিয়ে লোহার রড দিয়ে মেরেছে। ছেলেটির সারা শরীরে আঘাতে চিহৃ। রাতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। শুক্রবার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা পায়ের এক্সে করার জন্য বলেছেন।
রুবেল মিয়া জানান, রাতে তিনি দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার সকালে ভোগলা বাজারে পুলিশ গিয়েছিল।
দোয়ারাবাজার থানার এএস আই বজলুল রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করে তারা জেনেছেন, জুয়েল নামের কিশোরকে মারপিঠ করেছেন চায়ের দোকানী রাসেল মিয়া।
মুঠোফোন বন্ধ থাকায় রাসেল মিয়ার সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায় নি। তার ফুফাতো ভাই সিদ্দেক মিয়া বললেন, জুয়েলকে লোহার রড দিয়ে নয়, কাঠের রোল দিয়ে মেরেছে। এটি সে অন্যায় করেছে। আমরা সমাজের গণ্যমান্যদের বলেছি, তার সালিশে যে সাজা দেবেন, সে সাজাই মানবে রাসেল।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম জানান, ছেলেটাকে মারপিঠ করার সত্যতা পেয়েছি আমরা। কিন্তু ছেলের বাবা রুবেল মিয়ার লিখিত অভিযোগ মামলা নেবার মতো হয় নি। তারা এসে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!