1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিশ্বম্ভরপুরে ৪ লক্ষ রূপিসহ একজন আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৩ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ভারতীয় ৪ লক্ষ রুপিসহ মো. আলাল উদ্দিন (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব। সে বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের আবুল বাশারের পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি, সুনামগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। এতে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আব্দুল্লাহ। অভিযানকালে ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন আইসিটি সেন্টার এন্ড ডিজিটাল স্টুডিওর ভেতরের কক্ষ থেকে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় ৪ লক্ষ রুপি উদ্ধার করা এবং এর সাথে জড়িত মো. আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় দুইটি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডও জব্দ করা হয়।
র‌্যাবের কোম্পানি অধিনাক লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বিশ্বম্ভরপুর থানায় মামলামূলে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!