1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে বখাটে সুরঞ্জিত আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫১ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় এক শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে সুরঞ্জিত দাস (৪২) নামে এক বখাটেকে আটক করেছে শাল্লা থানা পুলিশ।
উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের সুনীল দাসের বড় ছেলে সুরঞ্জিত ।
খোঁজ নিয়ে জানা যায় কয়েক দিনপুর্বে একই গ্রামের মন্দির বিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এক শিক্ষিকা পাড়ার একটি বাড়িতে বেড়াতে গেলে বখাটে সুরঞ্জিত তার উপর ঝাপিয়ে পড়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। শিক্ষিকার চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটে পালিয়ে যায়। এবিষয়ে শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে শাল্লা সদর বাজার থেকে বখাটে সুরঞ্জিত কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে শিক্ষিকা বলেন গ্রামে বড় গুষ্টির লোক বলে নানা রকমের অন্যায় অবিচার করলেও বখাটে সুরঞ্জিতের বিরুদ্ধে মুখ খুলে কথা বলার সাহস কারোর নাই। সেই প্রভাব খাটিয়ে সে মন্দির বিত্তিক স্কুলের সভাপতি হয়। সেই সুবাদে সুরঞ্জিত আমাকে প্রতিনিয়ত বাজে বাজে কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন সুযোগ বুঝে সে আমার সতিত্ব হরণের চেষ্টা করে। তার পর ও সে ক্ষান্ত হয়নি। আমাকে দেখলে বিভিন্ন অশালীন কথা বলে। পরে নিরুপায় হয়ে বিষয়টি আমার স্বামীকে জানালে তিনি আইনের আশ্রয় নেন। তিনি বলেন আমি এই বখাটের যন্ত্রণায় এক বার আত্মহত্যার পথে এগিয়ে ছিলাম। আমি তার অপরাধের সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে গ্রামের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার সর্থে বলেন সুরঞ্জিত খুবই বাজে প্রকৃতির ও উশৃঙ্খল লোক। সে তার মা বাবার সাথে খুবই খারাপ আচরণ করে যা সমাজে গ্রহন যোগ্য নয়। শুধু তাই নয় ইতি পুর্বে আরো দই জন মহিলার সঙ্গে ও একই ঘটনা ঘটিয়েছি। সেই বিষয়ে ও এক জন মহিলার ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ করলে ১০ হাজার টাকা জরিমানা করে সালিসি প্রক্রিয়ায় বিষয় মিটমাট করা হয়েছিল। তারপর ও সে তার চরিত্র সঠিক করতে পরেনি। তারা এই বখাটে সুরঞ্জিতের অপকর্মের সঠিক বিচার হোক এটি প্রত্যাশা করেন।
এবিষয়ে শাল্লা থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, সুরঞ্জিত দাসের বিরুদ্ধে একটি অভিযোগের বিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!