1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে একটি কার গাড়ীসহ দেড় লক্ষ টাকা মূল্যের নাসির বিড়ি জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০.৩২ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালিপুর গ্রাম থেকে এসব বিড়ি জব্দ করেছে পুলিশ। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে কালিপুর গ্রামের জনৈক মিলন মিয়ার বাড়ি থেকে একটি প্রাইভেট কার সহ শেখ নাসির উদ্দিন বিড়িগুলো জব্দ করে। এ ঘটনায় এএসআই রেজাউল করিম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে মিলন মিয়ার বাড়ীর অাঙিনায় রাখা একটি প্রাইভেট কারের ভেতরে থাকা নাসির বিড়ি ও কারটি জব্দ করা হয়েছে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ আহমেদ সন্জুর মোর্শেদ শাহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!