1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্ষণের চেষ্টা, গ্রেফতারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ ও দায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীসহ কয়েকটি সামাজিক সংগঠন।
শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া একতা বাজারে উক্ত মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি(তদন্ত) মোহাম্মদ শফিকুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টাকারী উপজেলার বড়দল(উ.) ইউনিয়নের হলহলিয়া গ্রামের ফজর আলীর ছেলে ৩সন্তানের জনক রহমত আলী(২৮) গত বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে(পার্শ্ববর্তী কলাগাঁও বাজারে রাজমিস্ত্রীর কাজে কর্মরত) রাত ১১ টার দিকে ঘরের দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।
একপর্যায়ে ভিকটিমের আত্মচিৎকারে পাশের রুম থেকে শশুর ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত হলে সে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, রহমত আলী গ্রামে চরিত্রহীন, লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও কয়েকবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে তার নামে এবং স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে এসব ঘটনার মীমাংসা হয়। কিন্তু দিনের পর দিন গ্রামের মধ্যে রহমত আলীর এসব কর্মকাণ্ডে গ্রামবাসীও লজ্জিত, অতিষ্ট।
অভিযুক্ত রহমত আলীর চাচা শশুর স্থানীয় ইউপি সদস্য আ. রউফ মানববন্ধনে উপস্থিত থেকে জানান, আমি নিজেও তার এসব ন্যাক্কারজনক কর্মকান্ডে লজ্জিত এবং প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি যেন ভবিষ্যতে গ্রামে এসব কর্মকাণ্ড করে আর কেউ ছাড় না পায়।
এ সময় অভিযুক্ত রহমত আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আরও বক্তব্য রাখেন মো. আব্দুর রউফ স্থানীয় ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য আ. আহাদ, আ. নুর
,হযরত আলী, মো. জুনাব আলী, আ. হক, আ. জলিল, হলহলিয়া একতা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সা. সম্পাদক হারিছ মিয়া উদ্যোক্তা মো. রুপন মিয়া, হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সিনি. সহ সভাপতি শাহীন আলম, সা. সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!