1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সাংবাদিকদের সঙ্গে শাল্লায় নবাগত ওসির মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫৮ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় নবাগত অফিসার ইনচার্জ নাজমুন হকের সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে শাল্লা থানায় এসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপূর্বে ওসি সজনুর মোরশেদ শাহীন উপজেলার ৪টি কথিত চোরের গ্রামে বসবাসরত সাধারণ মানুষকে চৌর্যবৃত্তি, চোলাই মদ তৈরি ও বিক্রিতে নিরুৎসাহিত করেন। বিষয়টি সাধারণ মানুষ ইতিবাচক হিসেবেই দেখেছিল। কিন্তু হঠাৎ ২ মাসের মাথায় ছাতক থানায় বদলী হয়ে যান সনজুর মোরশেদ শাহীন।

গত ১১ সেপ্টেম্বর তারই স্থলাভিষিক্ত হলেন নাজমুন হক। তিনিও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সমাজে এই ধরনের অপরাধ প্রবণতা হ্রাস করতে তার পূর্বসূরির এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি জানান।

এক্ষেত্রে উপজেলার সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ওসি নাজমুন হক। পরে ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সদস্যদের সাথেও মতবিনিময় করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!