1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে হামলায় আহত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.২৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মারা গেছেন। যুবকের নাম মাজহারুল ইসলাম এমরান (২৬)। তিনি ওই গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি গ্রামের হাবিবুর রহমান হবি মিয়ার পক্ষের লোকজন ও একই গ্রামের ছইল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৪ এপ্রিল ছইল মিয়ার পক্ষের লোকজন স্থানীয় বাজারে হাবিবুর রহমানের পক্ষের মাহজারুল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। গতকাল শনিবার রাতে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোবারক হোসেন জনি আজ রবিবার বিকেলে বলেন, ‘মারামারির ঘটনায় আহতাবস্থায় ওই যুবক ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে একদিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান। দুই/তিনদিন পর আবার তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন আমরা তাকে সিলেটে রেফার করি। গতকাল শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে ওই রোগী ফের হাসপাতালে এলে আমরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে শুনেছি তিনি মারা গেছেন।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘৪ এপ্রিল প্রতিপক্ষের হামলায় ওই যুবক আহত হন। তার মৃত্যুর কারণ ওই হামলার ঘটনা কি না তা ময়নাতন্তের পর জানা যাবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!