1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৭.০১ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকের জাউয়া ইউনিয়নের কাইতকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে কাইতকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে কাইতকোনা শ্মশান ঘাটে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। বুধবার বিকেল সাড়ে ৪ টায় কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাস (৭০) শেষ নিঃশ্বাসত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ১ কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ভারপ্রাপ্ত) সোহেল রানা উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ দল রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন। রাষ্ট্রী মর্যাদা প্রদানের সময় ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলতাব আলী, জাহির আলী, ইউপি সদস্য এসএম মাহমুদ, সাবেক মেম্বার তোফায়েল আহমদ তালুকদার, স্থানীয় হাজী রফিকুল ইসলাম, হাজী কামরুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম, সাহেদুল আলম, বদরুল ইসলাম, জরীপ উল্লাহ, হাজী কামাল উদ্দিন, আমিনুর রহমান আবু, নজরুল ইসলাম, নুরুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান জিহান মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!