1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

যুদ্ধ থেকে সরে আসলো চীন-ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৩.৩৪ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
অবশেষে যুদ্ধ থেকে সরে এসেছে চিন ও ভরিত। পূর্ব লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে পাঁচ দফা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে দেশ দু’টি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাশিয়ার মস্কোতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হয়ে এ কথা জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

নতুন এ পরিকল্পনার মধ্যে রয়েছে সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে বলবৎ ১৯৯৩ এবং ১৯৯৬ সালের সীমান্ত চুক্তিগুলো মেনে চলা এবং যে কোনো ধরনের উত্তেজনা নিরসনে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা।

এসময়, চীনা সেনাদের আগ্রাসী ও উস্কানিমূলক আচরণের কারণেই সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা বাড়ছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে, চীনা সেনাদের এমন আচরণ দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন বলেও জানান তিনি।

গেল কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে লাদাখ সীমান্তে। সম্প্রতি নিজেদের শক্তি প্রদর্শনে ভারি সামরিক সরঞ্জামসহ বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে ভারত ও চীন। সেখানে ফাঁকা গুলির ছোঁড়ার ঘটনাও ঘটে।

গেল জুনে ওই সীমান্তে দুই পক্ষের সৈন্যদের মধ্যে হাতাহাতি লড়াইয়ে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আলোচনার পর দু’দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, কোন পক্ষই সীমান্তে অস্থিরতা চায় না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!