1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কলমাকান্দায় নৌ দুর্ঘটনায় নিহত ৯জনের পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহায়তা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৬.১২ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯জনই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা। বুধবার সকাল ১০টার দিকে কলমাকান্দার উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী এই ট্রলারটি ডুবে যায়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলারমধ্যনগর থেকে সকালে যাত্রী নিয়ে ট্রলারটি কলমাকান্দা হয়ে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি দুর্ঘটনায় নিহত পরিবারের সঙ্গে দেখা করে শান্তনা জানিয়েছেন। সরকারি পক্ষ থেকে সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেছেন। তাছাড়া নেত্রকোণা জেলা প্রশাসকও আলাদাভাবে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩০-৩৫ জন যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রীরা তলিয়ে যান। ট্রলারে থাকা ৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!