1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৭ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক ছাড়া বাইরে অবাধে চলাফেরা করায় চার ব্যক্তিকে ১ হাজার ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দিয়ে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!