1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

‘রমা দাস ছিলেন আপোষহীন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৮.০৪ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধুর আদর্শে সৎ সাহসী আপোষহীন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন রমা দাস। তিনি আজীবন বঙ্গবন্ধুর স্বপ্ন অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম করেছেন। একজন নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে রমা দাস সবার কাছেই গ্রহণযোগ্য রাজনীতিবিদ ছিলেন। তাঁর অভাব পূরণ হবার নয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার জন্য নিবেদিত ও বিশ্বস্ত রমা দাস সকলের জন্য অনুকরণীয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রাজনীতিবিদ রমা দাসের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর পরিচালনায় বক্তব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বাবুল রায়, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল হুদা পুলক, সহ-আইন বিষয়ক সম্পাদক খুর্শেদ আলম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনামুল হক হিরু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সামিয়ান তাপস, জাহির আলী খান, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সভাপতি মো. ওয়ালি উল্লাহ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানিক কাদরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!