1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

উপজেলা কমপ্লেক্সে সব অফিসারের জন্য নিরাপত্তা পাহারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.২৮ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের পর এবার উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উপজেলা কমপ্লেক্সে থাকা ইউএনও অফিসের কর্মকর্তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা বসানো হচ্ছে বলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইউএনও সাহেবদের বাসভবনে ইতোমধ্যে আনসার মোতায়েন করেছি যাতে তাদের রাত্রীকালীন নিরাপত্তা থাকে।

গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটে নিজ বাসায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করেছে সরকার।

মোজাম্মেল হক বলেন, আজ একটু সংশোধন করেছি, আমরা পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দেবো, সেখানে অধিকাংশ অফিসারই থাকেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে থাকেন। সবগুলো পরিবারের নিরাপত্তা, রাত্রীকালীন তারা যেন আক্রমণের শিকার না হন সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি টিভির আওতায় আনা এবং ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তা পাহারা থাকবে যাতে কোনো ক্রিমিনাল অন্যায়ভাবে কারো উপর হামলা করতে না পারে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই সরকারি কর্মচারীরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবেন বা ভীত সন্ত্রস্ত্র হয়ে যাবেন। কাজেই আমরা তাদের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!