1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বাজারে এলো রাশিয়ার করোনা ভ্যাকসিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.০৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

হাওর ডেস্ক ::
হঠাৎ করে করোনাভাইরাসের ভ্যাকসিনের ঘোষণা দিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিল রাশিয়া। সমালোচনাও হয়েছিল বিস্তর, কিন্তু তাতে কর্ণপাত করেনি দেশটি। অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় স্পুটনিক-৫ এর প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য বাজারে এলো।

রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কোথায় কীভাবে তারা ভ্যাকসিনটি বিতরণ করবে তার পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্পুটনিক-৫ ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে

বিবৃতিতে আরও জানানো হয়, ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভালো। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাস করার পরে মেডিকেল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!