1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রাজনীতিবিদ রমা দাসের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৯ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার আমৃত্যু সভাপতি ও রাজপথের সক্রিয় নেতা রমা দাসের ৫ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৫ সালের এই দিনে রমা দাস রাজধানী ঢাকায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা রমা দাসের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। রমা দাসের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রমা দাস ছিলেন সুনামগঞ্জ আওয়ামী রাজনীতির পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে শাণিত করে গেছেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে তিনি তৃণমূলে সংগঠিত করতে ও বিস্তৃত করতে তার মেধা ও শ্রম ব্যয় করেছিলেন। তার অসংখ্য কর্মী সমর্থক এখনো জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, রাজনীতিবিদ রমা দাস আজীবন গণমানুষের জন্য কাজ করে গেছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আওয়ামী রাজনীতির ত্যাগের কথা নতুন প্রজন্মের আওয়ামী রাজনীতির প্রতি আগ্রহীদের মধ্যে তুলে ধরতে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বদ্ধ পরিকর। তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা আজ মঙ্গলবার সাংগঠনিকভাবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত নিয়েছি। এতে রমা দাসের রাজনৈতিক কর্মীসহ আমাদের সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!