1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় খাদ্য সহায়তা পেল ২৫০ পরিবার

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪৯ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা পেল ২৫০ টি পরিবার।
সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের ৯টি গ্রামে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রাম ৯টি হলো সোহালা, কোনাঠছড়া, নুরপুর, লামাপাড়া, দিঘীরপাড়, ইছবপুর, পাতারগাঁও, পাঠাবুকা ও সোলেমানপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ শাখার আজীবন সদস্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. সেরুজ্জামান, যুব প্রধান মাসুম আহমেদ, সহ যুব প্রধান সোয়েব আবেদীন, সদস্য সুমন, আ. সালাম, সিজান আহমেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোরের কাগজের তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্, ও সিলেট মিররের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসান-মানিক।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৭.৫ কেজি, ১ লি. সয়াবিন তেল, চিনি, ডাল, লবনও ৫০০ গ্রাম সুজি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!