1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মানুষ খুন করে বেহেস্তের দরোজা খোলা যাবেনা: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ২.১৭ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত একাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) যোগদান শেষে প্রধানমন্ত্রী রবিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন। প্রধানমন্ত্রীও সবার প্রশ্নের উত্তর দিয়েছেন।
এসময় প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাহারা খাতুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিবাদী কর্মকান্ড লিপ্ত হচ্ছে তাদের বেশিরভাগই উচ্চবিত্তের সন্তান। উচ্চবিত্তের সন্তানদের জীবনে কোনো অভাব নেই। তাদের সব চাহিদাই পুরণ হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এখন বেহেস্তের হুর পেতে তারা ব্যস্ত হয়ে পড়ছে। এজন্য হত্যাকান্ড চালাচ্ছে। এটা বিস্ময়কর।

জঙ্গি বা সন্ত্রাসী হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা এসব কাজ করছে তারা কেন করছে জানি না। এটা সঠিক পথ নয়। মানুষ খুন করলে বেহেশতের দরজা খোলে না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগে মনে করা হতো মাদ্রাসার ছেলেরাই এ ধরনের কর্মকা- ঘটায়। তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ভালো, শিক্ষিত-ধনী পরিবারের ছেলেরাও এসবে জড়িয়ে পড়ছে। তাদের তো সবই পাচ্ছে, তাদের জন্য কোনো কিছুই অপূরণীয় থাকে না, তারপরও তারা কেন এসবে জড়াচ্ছে? এর যৌক্তিকতা কী? কারা তাদের পেছন থেকে উসকাচ্ছে?’

বিদ্যমান পরিস্থিতিতে দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা আমরা নিয়েছি। বিদেশ সফরে থাকলেও আমি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি।’

এ প্রসঙ্গে তিনি  আরও বলেন, সম্প্রতি আমি কয়েকটি চিঠির কথা শুনেছি, যাতে কয়েকটি মার্কেটে হামলার হুমকি দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। সরকারে পক্ষ থেকে যা যা করার তা আমরা করছি। তারপরও আমি বলবো দেশের মানুষকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে।

তুরস্কের সেনা অভ্যুত্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সব সময় অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে। তুরস্কের জনগণ সেনা অভ্যুত্থান মোকাবেলা করে প্রমাণ করে দিয়েছে জনগণই ক্ষমতার উৎস।

শেখ হাসিনা বলেন, আমরা যখন আসেম সম্মেলনে তখনই ফ্রান্সে হামলার ঘটনার খবর আসে। আমি তখনও নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি। এরপরই তুরস্কের সেনা অভ্যূত্থানের খবর আসে।

তিনি বলেন, আসেম সম্মেলনে আমি আমার বক্তব্যে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তুলে ধরি। পাশাপাশি জঙ্গিবাদের মদদদাতা, অর্থদাতা, অস্ত্রদাতাদের খুঁজে বের করতে সবার দৃষ্টি আকর্ষণ করি।
প্রধানমন্ত্রী বলেন, আসেম সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি আমি বাংলাদেশের গুলশানে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী, ইতালির পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের উপ-রাষ্ট্রপতিকে সরকারের চলমান তদন্ত সম্পর্কে জানাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!