1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ভারতে

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২.২৬ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
কোভিড-১৯ মহামারী কঠিন থাবা বসিয়েছে ভারতে। একদিনেই দেশটিতে ৯০ হাজারের বেশি করোনা রোগী ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের দিক থেকে এটি বিশ্বরেকর্ড। একদিনে এত বেশি রোগী আর কোথাও শনাক্ত হয়নি এর আগে।
রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬৩২ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১। এর মধ্যে এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন।
আক্রান্তের দিক থেকে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে ব্রাজিল থেকে ১০ হাজার পিছিয়ে ভারত। যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আগামী ২৪ ঘণ্টায় ব্রাজিলকে টপকে ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!