1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে ইয়াকুব হত্যা: অন্যতম আসামি ওবায়দুর রউফ বাবলু গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার অন্যতম আসামি ওবায়দুর রউফ বাবলুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওবায়দুর রউফ বাবলু ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ওসি মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দিলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, মহিউদ্দিনসহ থানা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর দিঘলী ও শিবনগর গ্রামবাসীর মধ্যে এক সংঘর্ষের শিবনগর গ্রামের বাসিন্দা খুশিদ আলীর পুত্র মুয়াজ্জিন ইয়াকুব আলী নিহত হন। এ ঘটনায় নিহত ইয়াকুব আলীর ভাই আওলাদ আলী বাদী হয়ে পরদিন ছাতক থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামুু ওবায়দুর রউফ বাবলু। ছাতক থানার ওসি মোস্তফা কামাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!