1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে হামলা ও সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৯.৩৬ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামে আরকুম আলীর ছেলে আসমত আলী ও মৃত ফজর আলীর ছেলে সিদ্দেক আলী পক্ষদ্বয়ের মধ্যে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হামলা ও সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে আসমত আলীর পক্ষের রিপন মিয়া (২০), উকিল আলী (৬০), জিতু মিয়া (৫৫) ও আশিক মিয়াকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আসমত আলীর পক্ষের চান্দ আলী (৬০), শফিকুল হক (২২), লাল মিয়া (৩৫), আঈনুল হক (১৮), সরকুম আলী (৬৫), আলাল মিয়া (২৫), আনোয়ার মিয়া (৩০), আয়না মিয়া (৪০), সুন্দর আলী (২২), আসমত আলী (৫০), আঙ্গুর মিয়া (২৫) এবং সিদ্দেক আলীর পক্ষের সাদিকুর রহমান (২৫), আতিকুর রহমান (৩৫), মহিব (১৮) ও সাগর (২০) সহ অন্যান্য আহতদের ছাতকের কৈতক হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুইপক্ষের মধ্যে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের জিতু মিয়ার কাছ থেকে কবরস্থানের রাস্তার জন্য আসমত আলী ৩ শতক জমি ক্রয় করেন। একই দাগের জমি থেকে সিদ্দেক আলীও ১৫ শতক জমি ক্রয় করেছেন। প্রায়ই আসমত আলীকে কবরস্থানে যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা দিতেন সিদ্দিক আলী। শনিবার দুপুরে আসমত আলী কবরস্থানের রাস্তায় মাটি ভরাট করতে গেলে সিদ্দেক আলী ও তার সহযোগীরা আসমত আলীর ওপর হামলা চালান। হামলায় আসমত আলী, রিপন মিয়া ও উকিল আলী আহত হন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম ও এএসআই রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!