1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১২.৩৬ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে ৮ বছরের এক শিশু ধর্ষনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের পর পরই তাহিরপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লম্পট ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষক জহুর মিয়া (৩১) তিন সন্তানের জনক। এ ব্যাপারে ধর্ষিত শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষক জহুর মিয়ার বাড়ির পাশে শিশুটির বাড়ি হওয়ার সুবাদে শিশুটিকে কৌশলে নানাভাবে ফুঁসলিয়ে একাধিক সময়ে পর পর তিনবার তার নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে লম্পট জহুর । মঙ্গলবার শিশুটিকে আবার একই কায়দায় ধর্ষণ করা হলে শিশুটি তার মাকে গোপনাঙ্গে ব্যথা অনুভূত হওয়ার বিষয়টি জানায়।

এক পর্যায়ে শিশুটি তার মাকে জানায় জহুর মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তিনবার ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভপুর থানার গামাইতলা থেকে ধর্ষককে গ্রেফতার করে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষক জহুর মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে এবং ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!