1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সিলেট উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আজিজ আহমদ সেলিম-আহমেদ নূর

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৬.৩০ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ‘সিলেট উন্নয়ন পরিষদ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমকে আহ্বায়ক এবং দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরকে সংগঠনের সদস্য সচিব করা হয়েছে।
আজ রবিবার (২৩ আগস্ট) বিকেলে সিলেট নগরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণের উপস্থিতিতে সর্বসম্মতভাবে নতুন এ পরিষদ গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ও আটাব সিলেটের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি মো. খায়রুল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী প্রমুখ।
সিলেটবাসীর প্রাণের দাবি ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক, আখাউড়া-সিলেট ব্রডগেজ রেললাইন, সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিসহ সিলেটের পর্যটন বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সিলেটের ন্যায়সঙ্গত দাবিসমূহ আদায়ে এ সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!