1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে শিশুর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৬.২৮ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কালাম উদ্দিন (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছে। কালাম উদ্দিন পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা কালাম উদ্দিন তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে নূর আলী, আনোয়ার সহ প্রতিপক্ষের লোকজন কালাম উদ্দিনের উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যায় কালাম উদ্দিন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হামলায় জড়িত সন্দেহে নূর আলী, শাহ আলম ও আবুল হোসেন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!