1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৭.১২ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পল্লীতে বাড়ির পাশে খালে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে এ র্মমান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশু মারিয়া বেগম ও সায়েম মিয়া সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার দুপুরে গাগলি গ্রামের সৈয়দুর রহমানের ৭ বছর বয়সী কন্যা মারিয়া বেগম ও তার ছোট ভাই সাহিদুর রহমানের ৬ বছর বয়সী ছেলে সায়েম মিয়া বাড়ির পাশের খালে খেলতে যায়। সাতার না জানায় তারা দু’জনই পানিতে ডুবে মারা যায়। অনেক খোজাখুজির পর তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। আমরা স্বজনদের সান্তনা দিয়ে এসেছি। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সবাই মুষড়ে পড়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!