1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে পানিতে ফেলে শিশুকে হত্যা করলেন চাচী

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৫.০৮ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়ের ওপর প্রতিশোধ নিতে দেড় বছরের এক শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শিশুটির চাচির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চাচিকে গ্রেপ্তার করে আজ শনিবার (২২ আগস্ট) সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই/তিন দিন পূর্বে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা (নতুনপাড়া) গ্রামের রুমেন মিয়ার স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে তার দেবর পাবেল মিয়ার স্ত্রী সুবিনা আক্তারের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিষ্পত্তি হলেও বড় জায়ের ওপর প্রতিশোধ নিতে ছোট জা সুবিনা আক্তার বড় জায়ের ১৮ মাসের শিশু কন্যা সাদিয়া বেগমকে গতকাল শুক্রবার (২১ আগস্ট) ভোরে বাড়ির নিকটবর্তী একটি ডোবার পানিতে ফেলে দেন। এ সময় প্রতিবেশী এক নারী বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে ডোবা থেকে শিশুর মরদেহ থেকে উদ্ধার করা হয়। এ খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ শিশুর পিতার লিখিত অভিযোগ পেয়ে ওইদিন সন্ধ্যার দিকে অভিযুক্ত চাচি সুবিনা আক্তারকে (২৫) আটক করে জেলহাজতে পাঠায়।
নিহত শিশুর বাবা রুমেন মিয়া বলেন, ‘দুই/তিন দিন পূর্বে তুচ্ছ বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আমার ছোট ভাইয়ের বৌয়ের কথা কাটাকাটি হয়। এই সামান্য বিষয়কে কেন্দ্র করে আমার স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে আমাদের শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যা করা করেছে। এ ঘটনায় আমি লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছি।’
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন (শুক্রবার) ফজরের আজানের পর আমি কাজের জন্য বাড়ি থেকে বের হই। এ সময় আমার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালের দিকে আমি খবর পাই আমার শিশুকন্যাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য আশ্বাদুল হক বলেন, ‘সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে জানতে পারি শিশুটিকে তার চাচি সুবিনা আক্তার ভোরবেলা পরিবারের লোকজনের অগোচরে পানিতে ফেলে দিয়েছেন। প্রতিবেশী এক নারী এ ঘটনা প্রত্যক্ষ করেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুর পিতার অভিযোগের ভিত্তিতে আমরা এক নারীকে আটক করে কারাগারে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!