1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

২১ আগস্ট গ্রেণেড হামলার বিচারের দাবি সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ১০.১১ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ঘৃণিত গ্রেণেড হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এবং হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা ও মিলাদ মাহফিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২১ আগস্ট শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয় পৌর মার্কেটে অনুষ্ঠিত আলোচনাসভায় হামলাকারীদের প্রতি ঘৃণা জানিয়ে দ্রুত ঘাতকদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়োমী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এডঃ বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ন আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী, সামিয়ান তাপস, মানিক কাদরি প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!