1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় বিভাগীয় কমিশনার: সরকার সব সময় আপনাদের পাশে আছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৫.৩৯ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

জয়ন্ত সেন::
সিলেটের বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমান বলেছেন, সরকার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কাজে আপনারাও সহযোগিতা করুন। বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার গণমুখী সরকার, বর্তমান সরকার জনগণের সরকার। করোনা কিংবা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত রয়েছে। মার্চ মাস থেকেই কিন্তু সরকার কন্টিনিউ মানুষের পাশে রয়েছে। আপনারা অধৈর্য হবেন না, চিন্তিত হবেন না, ভেঙ্গে পড়বেন না। কারণ, এবারের বাজেটে পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সরকারের উন্নয়নের পাশাপাশি নিজেদের উন্নয়নেও সচেষ্ট থাকবেন। করোনার মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকার মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছে, গরীবদের ঘর বানিয়ে দিচ্ছে। সরকার সব সময় জনগণের পাশে আছে।
২০ আগস্ট দুপুরে শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী এবং রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান। মতবিনিময় সভায় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসয়ম আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ প্রমুখ। সভায় উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা
উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এরপূর্বে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন কমিশনার মশিউর রহমান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!