1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জিমেইলে বিশ্বব্যাপী বিভ্রাট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৩.৪৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বে বড় রকম সমস্যায় পড়েছে ‘জিমেইল’। পাঠানো যাচ্ছে না মেইল, অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না কোনো ফাইল। আজ বৃহস্পতিবার সকাল থেকে অনেক ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।

ব্যবহারকারীরা জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা উল্লেখ করছেন। এমনকি সমস্যা হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহারেও। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছেন না।

‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। বলা হয়েছে, ‘আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।’

ভারতীয় গণমাধ্যম জি নিউজ লিখেছে, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না। জিমেইলের এ সমস্যার কারণে ব্যবহারকারী বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!