1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭৮১

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৮.১১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা মোট মারা গেলেন তিন হাজার ৭৮১ জন।

আজ বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার ৯১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯১৩ জন। এনিয়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট সেরে ওঠেছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় সনাক্তের হার ১৮.৭২ শতাংশ এবং এ নাগাদ সনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!