1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বঙ্গবন্ধু ছিলেন উদার কল্যাণকামী মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৬.৪৬ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আমরা বাংলার মাটিকে কতটুকু মনেপ্রাণে গ্রহণ করতে পেরেছি তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান।
রোববার (১৬ আগস্ট) নগরীর এনইসি সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা যেভাবে পরিযায়ী হচ্ছি, তাই সন্দেহ রয়েছে দেশের মাটিকে কতটুকু গ্রহণ করতে পেরেছি। আমরা ভূমধ্যসাগর ও আন্দামান সাগরে ডুবে যাচ্ছি। এটা অনেক ভয়াবহ। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মানুষ পরিযায়ী হওয়ার জন্য এমনভাবে পারি দেয় না।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কল্যাণকামী মানুষ ছিলেন। কীভাবে সাধারণ মানুষের কল্যাণ হবে এই চিন্তা সবসময় করতেন। আমরা সবসময় শোষিত ছিলাম। বঙ্গবন্ধু আমাদের শোষণ থেকে মুক্তি দিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর নিকট চিরঋণী। বঙ্গবন্ধু সবসময় বাঙালি নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু বাম ও ডানপন্থী ছিলেন না। তিনি উদার কল্যাণকামী মানুষ ছিলেন। কীভাবে বাংলার মানুষ দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে বাঁচতে পারে সেই চিন্তা করেছেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হারানোর পর ১০/১১ বছর তাকে নিয়ে আলোচনা করতে পারিনি। ১৯৯৭ সালের পরেই বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের অবদান ছিল সব থেকে বেশি। সাধারণ মানুষকে বঙ্গবন্ধু আপন করে নিয়েছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!