1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

অনুমোদন পেল আন্তর্জাতিক শিশুশ্রম সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৩.৪৩ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আন্তর্জাতিক শিশুশ্রম সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত সার্বজনীন অনুমোদন পেয়েছে। সম্প্রতি কিংডম অব টঙ্গোর অনুমোদনের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১৮৭টি সদস্য দেশের।

আজ রবিবার (১৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিশু অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি চলাকালে যখন শিশুরা কঠিন শ্রমের ঝুঁকিতে রয়েছে, তখন আইএলও’র এই অর্জন বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুর জন্য সুফল বয়ে আনবে। বিশ্বের সকল শিশু অমানবিক শ্রম থেকে আইনি সুরক্ষা পাবে। এ সফলতার জন্য আইএলওকে অভিনন্দন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গুড নেইবারস ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে শিশুদের সুরক্ষায় ভূমিকা রাখছে। শিশু সুরক্ষার ক্ষেত্রে সংস্থাটি কর্ম এলাকাগুলোতে চাইল্ড কাউন্সিল, সিআরকে (চাইল্ড রাইটস কিপার), সিপিসি (চাইল্ড প্রটেকশন কমিটি)-সহ সিডিসি (কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি), ভিডিসি (ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি) নিরলসভাবে কাজ করছে।

এছাড়া শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে সরকার শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছে। এখন আইএলও’র এই অর্জনে তুলনামূলকভাবে শিশুশ্রম জড়িয়ে পড়া শিশুর সংখ্যা কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!