1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৮.৩৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। সকাল ১০.৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে উক্ত আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ মান্নান এমপি, জাতীয় সংসদের সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান, সিভিল সার্জন, সুনামগঞ্জ ডাঃ মোঃ শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, বাংলাদেশ আওয়ামীলীগ সুনাগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলী আমজাদ, এ্যাড. রইছ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ন্যান্য এডভোকেট আইনুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে আয়োজিত ভার্চুয়াল প্লাটফর্মের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে এখানে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুরপ্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!