1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

স্বাধীনতাবিরোধীদের ইন্ধনেই নারকীয় হত্যাকান্ড: জয়া সেনগুপ্তা এমপি

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৮.৩৩ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা বলেছেন এমাস জাতির শোকের মাস, এদিন জাতির শোকের দিন, আজকের দিনে জাতি শোকে মুহ্যমান ১৯৭৫ সালে ১৫ই আগস্ট স্বাধীনতাবিরোধীদের ইন্ধনে এবং যোজসাজশে এই নারকীয় হত্যাকান্ড। স্বধীনতার স্থপতি ও জাতির শ্রেষ্ঠ সন্তান
জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের স্বজনদের হত্যা করে ঘাতকরা। আমার নির্বাচনী এলাকা দিরাই শাল্লাবাসীর পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। ১৫ আগস্ট সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন তিনি। এরপূর্বে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করেন এমপি।
এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শাল্লা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!