1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৮.৩০ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে তাহিরপুরে বৃক্ষরোপন কর্মসূচী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, উপেজলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুবলীগ। পুস্পস্থবক অর্পন শেষে বৃক্ষ রোপন ও উপজেলা পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুীষ্টত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, সাধারন সম্পাদক অমল কান্তি কর, অফিসার ইনচার্জ, মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি বিলাল আমিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ প্রমুখ।
অপরদিকে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সুজাত মিয়া, উত্তর বড়দল আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ। এছাড়াও উপজেলার ৭ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দিবসটি উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!