1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৮.১০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সুরমা নদীতে নৌ-দূর্ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২দিন পর শনিবার সকালে সুরমা নদীর বাউসা এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সাড়ে তিন বছর বয়সী মুজাহিদ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের আনহার আলীর পুত্র। বৃহস্পতিবার বিকেলে ছৈদাবাদ যাওয়ার জন্য শহরের মাছ হাটা ঘাট থেকে যাত্রীবাহী একটি ফেরী নৌকায় উঠে ১০-১৫ জন যাত্রী। মা-বাবার সাথে শিশু মুজাহিদও ছিল ওই ফেরী নৌকায়। ঘাট থেকে ছেড়ে নদী মাঝা-মাঝি জায়গায় পৌছলে উজানমুখী সান আবিদ-১ নামের একটি বাল্কহেড নিয়ন্ত্রন হারিয়ে যাত্রবাহী ওই ফেরী নৌকাকে ধাক্কা দেয়। এতে ফেরী নৌকাটি ডুবে গেলে শিশু মুজাহিদ আলী পানিতে তলিয়ে যায়। ফেরী নৌকায় থাকা অন্যান্য যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও শিশু মুজাহিদকে আর খুঁজে পাওয়া যায়নি। নৌ-দূর্ঘটনায় ছৈদাবাদ গ্রামের নিখোঁজ শিশুর মা-বাবাসহ অন্তত ১০ জন আহত হয়। বিকেলে নিখোঁজ শিশুকে উদ্ধারে সুরমা নদীর ঘটনাস্থলে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল তল্লাসী চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ছাতক থানার ওসি মোস্তফা কামাল শনিবার লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!