1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৭.৩৫ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়াকে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর ১২ টার দিকে সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়জুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুইপক্ষের লোকজন গত রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই ঘটনায় পুলিশ গত বুধবার আবুল হাসানের পক্ষের সাইদুল হককে একটি বন্দুকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!