1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল শীল আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৫.০৮ পিএম
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল শীল (২৭) আর নেই। বৃহষ্পতিবার সকালে সিলেটে ভাড়াটে বাসায় তিনি হৃদরোগে মৃত্যুবরণ করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রাম শীলের ছেলে। বিকেলে জয়নগরস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার শেষ কৃত্যে অংশ নেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মঈনুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি সাংবাদিক শামস শামীম, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেমন্ত তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
উজ্জ্বল শীলের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. ড. খায়রুল কবির রোমেন, জেলা আওয়ামী লীগ নেতা শীতেষ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।
উজ্জ্বল শীলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য উজ্জ্বল শীল একজন শিক্ষানবিস আইনজীবী হিসেবে কাজ করছিলেন। একজন উদীয়মান নেতা হিসেবে তার বিশেষ সুনাম ছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!