1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এক স্কুলে ৩-৫ বছর হলেই বদলি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৭.৩২ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারি প্রাথমিক শিক্ষকরা নতুন পদ্ধতিতে বছরের যেকোনো সময় বদলি হতে পারবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ ছাড়া শিক্ষকদের এক স্কুলে তিন থেকে পাঁচ বছর চাকরির পর অন্য স্কুলে বদলি আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে বলে জানান তিনি।

আজ বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

গতানুগতিক ধারায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন নিয়ে শিক্ষক বদলি করা হয়। এ সময় শিক্ষক বদলি নিয়ে নানা রকম দুর্নীতি হয়। টাকার বিনিময়েও বদলির ঘটনা ঘটে বলে অভিযোগ আছে।

প্রতিমন্ত্রী বলেন, এটা অক্টোবর/নভেম্বর থেকে আমরা করবো, অক্টোবরের কথা বলা হয়েছে। আমরা অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম করতে চাচ্ছি।

তিনি বলেন, আপনারা জানেন, শিক্ষক বদলি মাত্র দুই মাস। এই দুই মাসে আমরা অফিস-আদালত কিছু করতে পারি না। তদবিরের জ্বালায় বাসায় থাকতে পারি না। শুধু আমি নই, আমার সচিব, ডিজি, কর্মকর্তারা, ভিড়ে ঢোকা যায়? এটা আমরা সারাবছর করতে চাচ্ছি, অনলাইন সিস্টেমে। যার যোগ্যতা আছে সে পারবে। এখানে দুই/তিন মাস আমাদের কাজকর্ম সব হারাম হয়ে যায়, আমরা কোনো কাজ করতে পারি না। তদবিরের তো অভাব হয় না। তারপর ঘুষ, দুর্নীতি নানা কিছু এরমধ্যে জড়িত। আমরা এটায় স্বচ্ছতা আনতে চাই।

তিনি আরো বলেন, ১৭ বছর, ২০ বছর যখন একজন শিক্ষক এক জায়গায় থাকে তখন কিন্তু তিনি আর শিক্ষক থাকেন না। শিক্ষকদেরও তো শিক্ষক হতে হবে। শিক্ষক কখনও নেতা হয়ে যান, কখনও ডাক্তার হন, শিক্ষকরা অনেক কিছু করতে পারেন। এটা থেকে আমরা একটু মুক্তি চাই। যাতে শিক্ষকেরা শিক্ষকতা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!