1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অষ্টগ্রাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি: নজরুল সভাপতি, তোফায়েল সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০.৪১ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০আগস্ট) সকাল ১০টায় অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সভায় নজরুল ইসলাম সাগরকে (আমাদের সময়) সভাপতি, তোফায়েল আহমেদ তুষারকে (বাংলাদেশের খবর) সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি অজিত দত্ত (মানবজমিন), সহ-সভাপতি রুহুল আমিন মাহমুদ (হাওর এক্সপ্রেস), খন্দকার আবু সুফিয়ানকে (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রহমান খান (সাপ্তাহিক শুরূক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তাইজ উদ্দিন খান (হাওর কন্ঠ), দপ্তর সম্পাদক নাদিরুজ্জামান আজমল (আয়কর বার্তা), অর্থ সম্পাদক সোহরাব উদ্দিন (হাওর এক্সপ্রেস), কার্য নির্বাহী সদস্য পদে ডাঃ সাজ্জাদ হোসাইন সমুজ, সদস্য পদে দেলোয়ার হোসেন মাহমুদ, আঃ জলিল মোল্লা, আমিনুল হক নজরুল, গোলাম মোস্তফা, পল্লব কান্তি দেব রনি, মাহবুব আলম, মোঃ ঝুটন মিয়াকে নির্বাচিত করা হয়।
এছাড়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে প্রধান উপদেষ্টা করে চার সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
আয়োজিত বর্ধিত সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আহ্বায়ক কমিটির সদস্য ভাটির রানি ডট কমের সম্পাদক ও এশিয়ান এইজের গোলাম রসূলকে আজীবন বহিষ্কারাদেশ দেওয়া হয়।
উল্লেখ্য গত ১ জুলাই (বুধবার) অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এলাকার শিক্ষা, সংস্কৃতি ও দূর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক এই সংগঠনটি ইতোমধ্যে সর্ব মহলে গ্রহণযোগ্যতা ও সুনাম অর্জন করেছে। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দরা আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!