1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিজন সেন রায় কেন্দ্রীয় খেলাঘরের সদস্য নির্বাচিত: বিভিন্ন মহলের অভিন্দন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মার্চ, ২০১৭, ৩.৩৮ পিএম
  • ৬২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়কে কেন্দ্রীয় খেলাঘর আসরের কার্যকারী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। গত ১০ ও ১১ মার্চ ঢাকার শিশু একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমেদ রফিক।
এদিকে বিজন সেনরায় খেলাঘরের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় সুনামগঞ্জের প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে অধ্যাপিকা মাহফুজা খানমকে সভাপতি ও জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। এতে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়কে সদস্য হিসেবে মনোনীত করা হয়। এছাড়া জেলার কেতকী রঞ্জন আচার্য্য ও রাজু আহমেদকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিজন সেন রায় খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, চন্দন কুমার রায়, মানব চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা পরিষদের মহিলা সদস্য ফৌজিআরা শাম্মী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, নির্মল ভট্টাচার্য্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সম্পাদক অ্যাড. এনাম আহমদ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ জেলা যুব ইউনিয়ন ও জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটিও অভিনন্দন জানিয়েছে।
এছাড়া জেলা খেলাঘরের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বিজন সেন রায়কে সংবর্ধনা দেয়া হবে। এত সবাইকে আমন্ত্রণ জানিয়েছে জেলা খেলাঘর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!