1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বেসরকারি হাসপাতালে অভিযান চলবে

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২০, ৬.৫০ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের সব বেসরকারি হাসপাতালে অভিযান বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান।
রোববার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্য সচিব বলেন, হাসপাতালে অভিযান বন্ধ হবে না। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যাতে তাদের অভিযোগ জানতে পারে সে জন্য আমরা হটলাইন নাম্বার চালুর বিষয়টি বিবেচনা করছি।
এদিকে করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য বিভাগে নানা অনিয়ম সামনে আসে। বিশেষ করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। অনেকেরই লাইসেন্স নেই, আবার কারও মেয়াদ নেই। কয়েকটি হাসপাতালে অভিযানে প্রমাণও পাওয়া গেছে। তাই লাইসেন্সের মেয়াদ নেই এমন হাসপাতাল ও ক্লিনিককে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার এক অফিস আদেশে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গত ৪ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা জারি করা। এতে বলা হয়, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে অভিযান চালাতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোনো হাসপাতালে অভিযান পরিচালনা করতে হলে অবশ্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!