1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল বারী আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ৪.০৫ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আব্দুল বারী (৮৭) আর নেই। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সুনামগঞ্জের বিভিন্ন অঙ্গনের রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে মারা যান।
বৃহষ্পতিবার রাতে এই মহান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠকের মৃত্যুর খবরে তার বাসায় ছুটে যান শহরের বিভিন্ন অঙ্গনের মানুষ। শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ সুনামগঞ্জের নিজ গ্রাম উমেদনগরের বাড়িতে। সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
আব্দুল বারী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ের একনিষ্ট কর্মী। সরকারি চাকুরি ছেড়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। দায়িত্ব পালন করেন সাহসী সংগঠকের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেসহ সুনামগঞ্জের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগকে এখানে সংগঠিত করেন। তার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজ উদ্দিন আহমদ রাত্রিযাপন করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য স্থানীয় রাজাকাররা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। বাড়িতে করেছে লুটপাট।
এই বর্ণাঢ্য রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!