1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় নৌকাডুবিতে নিহত মায়ের লাশ উদ্ধার, ছেলে নিখোঁজ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১১.২৩ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ওপার থেকে ‘কচুর লতা’ তুলতে গিয়ে হাওরে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর মায়ের লাশ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের পাশের হলদির হাওরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বিদ্যা মিয়ার স্ত্রী কাজল আক্তার (৪২) ও তাঁর ছেলে কাঞ্চন মিয়া (১৭)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বিদ্যা মিয়ার স্ত্রী কাজল আক্তার তাঁর ছেলে কাঞ্চন মিয়াকে নিয়ে ছোট একটি নৌকাযোগে বাড়ির পাশের হলদির হাওর পাড়ি দিয়ে গোমাই নদীর চরের উঁচু জায়গা থেকে কচুর লতা তুলে আনার উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে তাদের নৌকাটি ওই হাওরের মাঝামাঝি স্থানে যাওয়া মাত্রই আকস্মিক ঝড়ো বাতাসের কবলে পরে সেখানে ডুবে গিয়ে মা-ছেলে দুইজনই নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বেশ কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং তারা সেখানে জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে মা কাজল আক্তারের মৃতদেহ উদ্ধার করতে পারলেও ছেলে কাঞ্চন মিয়া এখনো রয়েছে।

উপজেলার পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ব্যাপী সময় চেষ্টার পর মা কাজল আক্তারের মৃতদেহ উদ্ধার করা হলেও তার নিখোঁজ ছেলে কাঞ্চন মিয়ার মৃতদেহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!