1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দেশের বেশিরভাগ শিক্ষত মানুষই দুর্নীতির সঙ্গে যুক্ত।। মাশরাফি

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০, ৯.২৩ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

আজ রবিবার স্থানীয় শিল্পকলা একাডেমিতে সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি একথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা দু’হাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।

তিনি আরো বলেন, দেশের বেশিরভাগ শিক্ষত মানুষই দুর্নীতির সঙ্গে যুক্ত। যারা দেশের উন্নয়নে সমাজের তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তারাই প্রকৃত নায়ক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর আরম বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!