1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জগন্নাথপুরের কোরবানির চামড়া ফেলা হলো সিলেটে

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০, ৬.১৭ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া ফেলা হয়েছে সিলেট নগরের আম্বরখানা এলাকায়। এলাকাবাসী বিষয়টি জানানোর পর মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন।

জানা যায়, সিলেটের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া নগরের আম্বরখানা পয়েন্ট সংলগ্ন একটি খালি প্লটে এনে ফেলা হয়েছে। এতে এলাকায় প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। আজ রবিবার দুপুর ১২ টার আম্বরখানার এলাকার এক শিক্ষিকা মেয়র আরিফুল হক চৌধুরীকে ফোন করে বিষয়টি জানান। এরপর মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন। জগ্ননাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক এই প্লটটির মালিক বলে জানা গেছে। জগন্নাথপুরে কোথাও চামড়া ফেলার জায়গা না পেয়ে আম্বরখানায় তার প্লটে এনে ফেলেছেন বলে তিনি মেয়র আরিফকে জানিয়েছেন।

এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,’ কোরবানীর পশুর চামড়া,বর্জ্য পরিষ্কার হয়েছে কি না তা দেখার জন্য আমি আজ সকালে বের হই। দুপুর বারোটার দিকে এক শিক্ষিকা ফোন দিয়ে বলেন আম্বরখানায় চামড়া এবং পশুর বর্জ্যে সারা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তারপর আমরা আম্বরখানায় সেই জায়গায় গিয়ে দেখি অনেক চামড়া এসব ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খবর নিয়ে জানলাম এটা সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যানের জায়গা। এসময় তারসঙ্গে যোগাযোগ করা হলে তিনি নলেন, জগন্নাথপুরে তিনি চামড়া ফেলার জায়গা না পেয়ে এখানে এনে ফেলেছেন। আমি তো চামড়া নদীতে ফেলে দিতে পারি না। এসময় সেই চেয়ারম্যান মেয়র আরিফকে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া যায় তা নিতে বলেন।

এই বিষয়ে সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? জিজ্ঞেস করলে মেয়র আরিফ বলেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সিলেটের জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়েও জানানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!