1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কেন্দ্রীয় সম্মাননা পাওয়ায় জুবের আহমদ অপুকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১০.৪৫ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাকালীন সময়ে হাওরের অসহায় কৃষকদের ধান নেতা কর্মীদের সাথে নিয়ে কেটে দেওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি কর্তৃক সম্মাননাপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে পৌর মার্কেটস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন জুবের আহমদ অপু।
উল্লেখ্য গত ২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে গত বোরো মওসুমে করোনা মহামারির মধ্যে নেতাকর্মীদের নিয়ে হাওরের অসহায় কৃষকের ধান কেটে দেওয়ায় জুবের আহমদ অপুকে সম্মাননা দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের জন্য বিরল সম্মান নিয়ে আসায় সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জুবের আহমদ অপুকে সম্মাননা
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শিবলু আহমদ চৌধুরী, মখলিছ রহমান, নাজমুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!